প্রকাশের সময়: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ । ৮:৪৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ভয়াবহ আগুনে পুড়ল দোকান, পুড়ল ১৫ ব্যবসায়ীর স্বপ্ন

মোজাম্মেল প্রধান হাসিব

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার সদর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি বসতঘরসহ ১৫ দোকান পুরে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় মতলব পূর্ব বাজারের একটি মাইকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা।

দ্রুত সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে মতলব বাজারের মসজিদের মাইক থেকে আগুন নেভানোর আহ্বান করলে বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা পার্শ্ববর্তী খাল থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করে।

খবর পেয়ে মতলব ও চাঁদপুর থেকে দুটি ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভাতে যোগ দেয়। এলাকাবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিসের দল সোয়া এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিভাতে সক্ষম হয়। এতে ৫ টি বসতঘর ও ১৫ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সৈয়দ গোলাম মোর্শেদ জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। আমরা কাজ করছি, পরে জানিয় দেওয়া হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন