প্রকাশের সময়: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ । ৯:০৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ওয়ানলাইট ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

এস. এম ইকবাল
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘দ্যা ওয়ানলাইট ফাউন্ডেশন’।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দেশের স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকদলের অংশগ্রহণ এবং স্বেচ্ছাসেবীদের সহায়তায় ধানুয়া বাজার সংলগ্ন স্থানে দিনব্যাপি এ ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।
আয়োজক প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্রামীণ দুস্থ ও অসহায় জনগণকে বিনামূল্যে উন্নত চিকিৎসা পরামর্শ এবং চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে এ ক্যাম্প আয়োজন করা হয়।
ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন, কার্ডিওলজিস্ট ডা. আল-মামুন সিকদার, ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ ডা. আবু বকর সিয়াম, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. মাসুদ রানা নয়ন এবং গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ তারিকুল ইসলামসহ আরও অনেকে বিশেষজ্ঞ চিকিৎসক।
ফ্রি চিকিৎসা ক্যাম্পটির মিডিয়া পার্টনার বাংলাদেশ খবর। স্বেচ্ছাসেবী অংশীদার HOV AUST চ্যাপ্টারের নেতৃত্ব দেন শাহ মুর্তোজা মোর্শেদ এবং আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের লেকচারার মিসেস আফিয়া আহসান।
ল্যাব সাপোর্টে ছিলেন- অকুপেশনাল সেফটি অ্যান্ড হিউম্যান ফ্যাক্টরস ইঞ্জিনিয়ারিং সোসাইটি (OSHEFES)।
এ বিষয়ে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘দ্যা ওয়ানলাইট ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা নূর সারা কাদের বলেন, ‘আমরা ফরিদগঞ্জের মানুষের জন্য ফ্রি চিকিৎসাসেবা ক্যাম্প আয়োজন করেছি। আমাদের লক্ষ্য শুধু চিকিৎসাসেবা দেওয়া নয় বরং স্বাস্থ্য সচেতনতা বাড়ানো। সুস্থ জীবনযাত্রার বিষয়ে মানুষকে আরও আগ্রহী করে তোলা।
‘দ্যা ওয়ান লাইট ফাউন্ডেশন‘ সমাজের নানা ইস্যুতে ইতিবাচক পরিবর্তনে কাজ করছে। এছাড়া সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে গত কয়েক বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বেশ প্রশংসিত হয়েছে প্রতিষ্ঠানটি।
এ সময় মেডিকেল ক্যাম্পের পরিদর্শন করেন, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ্ আলম, দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার কান্ট্রি এডিটর আতাউর রহমান সোহাগ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদসহ প্রমূখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন