প্রকাশের সময়: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ । ৯:১২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

অসহায়দের মাঝে রোজার আনন্দ বিতরন করলো বিজয়ী

নিজস্ব প্রতিনিধি

বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতিবছরের মত এই বছরও চাঁদপুরে স্থানীয় অসহায় পরিবারের মাঝে রমজান মাসের জন্য প্রয়োজনীয় নিত্যপন্যের (চাল, ডাল, তেল, সেমাই, বুট, চিনি, লবন, ট্যাং,খেজুর, আলু,মুড়ি, চিড়াসহ নানরকম খাদ্য সামগ্রী) সহযোগিতা প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৮শে ফেব্রুয়ারী) চাঁদপুর পুরান বাজারে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার কার্যালয়ে বিজয়ী এর প্রেসিডেন্ট খালেদা ইয়াসমিন রুবি, ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান উপস্থিত থেকে “রোজার খুশি” নামে এই পন্য সমাগ্রী তুলে দেন।

ইনার হুইল ক্লাব অফ আরুশি এর প্রেসিডেন্ট এবং বিজয়ী নারী উন্নয়ন সংস্থা এর এডভাইজার নিলুফার করিমের সার্বিক সহযোগিতায় আজকের এই আয়োজন।

মুঠোফোনে নিলুফার করিম বলেন রোজার খুশি কিছু মানুষের ঘরে পৌছে দেওয়ার ক্ষুদ্র প্রচেষ্টায় অংশগ্রহণ করতে পেরে খুব ভাল লাগছে। পারিবারিক সফরে আজকে আমি আমেরিকায় চলে যাওয়ার কারনে স্বশরীলে উপস্থিত থাকতে পারিনি। সবাই দোয়া কামনা করছি যেন দেশে ফিরে এসে আপনাদের পাশে থাকতে পারি।

এ সময়ে বিজয়ী এর প্রেসিডেন্ট খালেদা ইয়াসমিন রুবি বলেন সমাজে মানবতার ঐক্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মাহে রমজানের রোজার যথেষ্ট গুরুত্ব ও তাৎপর্য রয়েছে। প্রত্যেক মানুষের যে সম-অধিকার রয়েছে, প্রকৃত রোজাদার ব্যক্তি তা উপলব্ধি করতে পারেন এবং সমাজের গরিব মানুষের প্রতি খুবই সদয় ব্যবহার করেন। কারও প্রতি বিন্দুমাত্র অসদাচরণ ও অন্যায়-অপরাধ করেন না। রোজাদার ব্যক্তি সবাই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সাম্যের জয়ধ্বনি করেন।

সমাজের শ্রমজীবী খেটে খাওয়া সম্বলহারা মানুষ যাতে মাহে রমজানের রোজা যথাযথভাবে পালন করতে পারেন, সে জন্য ধনী-সামর্থ্যবান রোজাদারেরা দরিদ্রদের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দিতে হবে। বিজয়ী থেকে প্রতি বছরই আমরা চেষ্টা করি অসহাদের মাঝে রোজার নিত্য প্রয়োজনীয় পন্য তুলে দিতে।

বিজয়ী’র ফাউন্ডার নারী, শিশু এবং অসহায় মানুষের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন যা সত্যিই প্রশংসার দাবিদার।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন