প্রকাশের সময়: বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২ । ২:৫২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আশিকাটি ইউপি চেয়ারম্যানের শয্যা পাশে পরিষদের সচিব ও সদস্যগন

অনলাইন ডেস্ক
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউপি চেয়ারম্যান, শাহতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বিল্লাল হোসেন পাটওয়ারী কয়েক দিন যাবৎ ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
তাকে দেখতে মঙ্গলবার হাসপাতালে যান আশিকাটি ইউপি সচিব সুলতান মাহমুদের নের্তৃত্বে সকল সদস্যবৃন্দ। বেশ কয়েকদিন পূর্বে হার্টের সমস্যা নিয়ে তিনি কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালে যান, সেখানে তিনি কয়েকদিন  চিকিৎসা করে ডাক্তারের পরামর্শে ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে উন্নত চিকিৎসার জন্য যান, বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
বিল্লাল হোসেন পাটওয়ারীর আশু রোগ মুক্তির জন্য তার পরিবার ও পরিষদের পক্ষ থেকে জেলার সর্বস্তরের জনসাধারণের কাছে দোয়া চেয়েছেন।
জাতিয় হৃদরোগ ইনস্টিটিউটে অসুস্থ্য ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারীকে দেখতে যান আশিকাটি ইউপি সচিব সুলতান মাহমুদ, ওয়ার্ড সদস্য দুলাল মাল, সোহাগ খান, মহসিন মৃধা, বিল্লাল বেপারী, বিল্লাল মাল, আলফু খান, সামছুল হক প্রধানীয়া, আশিকাটি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক সেলিম মাল প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন