প্রকাশের সময়: রবিবার, ২ মার্চ, ২০২৫ । ৩:৫৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মাদরাসায় যাওয়ার পথে শিশুকে ধর্ষণচেষ্টা

প্রিয় চাঁদপুর ডেস্ক

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে।

গতকাল শনিবার ভোরে মাদরাসায় যাওয়ার পথে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন এক তরুণ।

এ ঘটনায় আজ রোববার শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

মো. শারুপ (১৮) নামের এক তরুণের বিরুদ্ধে এই ধর্ষণচেষ্টার অভিযোগ করা হয়েছে। শারুপের বাড়ি উপজেলার মুছাপুর ইউনিয়নে।

স্থানীয়রা জানায়, ভোরে মাদরাসায় আরবি পড়তে যাওয়ার পথে শারুপ শিশুটিকে সড়ক থেকে নিরিবিলি জায়গায় নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় এক পথচারী দেখে ফেললে শারুপ পালিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজনদের মাধ্যমে আপস-মীমাংসার চেষ্টা চলে। শিশুটির মাকে বিশ হাজার টাকা দিতে চাওয়া হয়। তবে শিশুটির মা সুষ্ঠু বিচারের দাবিতে স্থানীয় মীমাংসাতে রাজি হননি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌয়জুল আজিম জানান, ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে আসামি করে মামলা নেওয়া হয়েছে। পুলিশ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। আর ভুক্তভোগী শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন