প্রকাশের সময়: রবিবার, ২ মার্চ, ২০২৫ । ৫:১৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশের রমজানের উপহার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি

ডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব চাঁদপুর জেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ ১ মার্চ শনিবার সকাল সাড়ে ১১ টায় চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মিলনায়তনের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব চাঁদপুর জেলা শাখার সভাপতি ডাঃ মোবারক হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক ডাঃ মাহবুবুল আলম,সাবেক সভাপতি ও জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সাবেক উপপরিচালক ডাঃ জাহাঙ্গীর খান, চাঁদপুর ২৫০, শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ এ কে এম মাহবুবুর রহমান, চাঁদপুর মেডিক্যাল কলেজের সাবেক বিভাগীয় প্রধান (মেডিসিন) প্রফেসর ডাঃ সালেহ আহমেদ, চাঁদপুর মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল ডাঃ হারুন অর রশীদ, সহযোগী অধ্যাপক ডাঃ হাসানুর রহমান, সিনিয়র কনসালট্যান্ট (কার্ডিওলজি) ডাঃ মীর মুনতাকি হায়দার(রুমি সিনিয়র কনসালট্যান্ট (শিশু) ডাঃ আবদুল আজিজ মিঞা, সহযোগী অধ্যাপক ডাঃ মিজানুর রহমান, ডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ, ড়্যাব চাঁদপুর জেলা শাখার সাবেক কোষাধ্যক্ষ ডাঃ গফুর মিঞা, জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) ডাঃ সোহেল আহমেদ, জুনিয়র কনসালট্যান্ট (সার্জারী) ডাঃ নুর-ই আলম মজুমদার প্রমূখ।

ডাঃ সৈয়দ আহমেদ কাজল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে সবার জন্য শুভকামনা রইলো এবং সুবিধা বঞ্চিত মানুষের সেবায় এগিয়ে সাহায্যের হাত বাড়িয়ে একে অপরের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।

আমরা চিকিৎসক বৃন্দ সবাই এক হয়ে মিলেমিশে মানুষের সেবায় স্বাস্থ্যসেবায় নিয়োজিত থাকি।

প্রায় ১০০ জন সুবিধা বঞ্চিত মানুষের মাঝে মাহে রমজান উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ ও আলোচনা সভার পূর্বে ডক্টরস লাউঞ্জ এবং লাইব্রেরী উদ্বোধন করেনডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ, ড়্যাব চাঁদপুর জেলা শাখার সভাপতি ডাঃ মোবারক হোসেন চৌধুরী সহ চিকিৎসক বৃন্দ। উক্ত সভা সুন্দর ভাবে সাফল্য মন্ডিত হওয়ায় সকল সম্মানিত চিকিৎসক বৃন্দকে ধন্যবাদ জানান ডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব চাঁদপুর জেলা শাখার সদস্য সচিব ও চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মেডিক্যাল অফিসার ডাঃ সৈয়দ আহমেদ কাজল।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন