প্রকাশের সময়: সোমবার, ৩ মার্চ, ২০২৫ । ১০:২৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ডেভিল হান্টে গ্রেফতার-২

এস. এম ইকবাল
চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ উপজেলা শ্রমিকলীগের সভাপতি হানিফ কাজী (৬৭) ও উপজেলা যুবলীগের সদস্য শেখ মোদাচ্ছের অপু(৪০)কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩ মার্চ ২০২৫) থানার অফিসার ইনচার্জ মো. শাহ্ আলম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার (২ মার্চ ২০২৫) রাতে চলমান অপারেশন ডেভিল হান্ট চলাকালে ফরিদগঞ্জ পৌর এলাকা থেকে উপজেলা শ্রমিক লীগের সভাপতি হানিফ কাজী এবং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের রামদাসেরবাগ এলাকা থেকে উপজেলা যুবলীগের সদস্য শেখ মোদাচ্ছের অপুকে গ্রেফতার করা হয়।
পরে তাদের সোমবার চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন