শাহরাস্তি উপজেলা পৌরসভা বিএনপি’র এবং আনোয়ার হোসেন খোকন সমর্থকগোষ্ঠীর আয়োজনে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে শাহরাস্তি উপজেলা কমপ্লেক্স চত্বরে এটি অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট শিল্পপতি, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান পাটোয়ারীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহরাস্তির কৃতি সন্তান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন খোকা।
তিনি বক্তব্য বলেন, গত ৫ আগস্ট স্বৈরাচার সরকার পতনের পরেও দেশের রাজনীতিতে সুশাসন এখনো নিশ্চিত হয়নি।
বর্তমানে দেশে অশান্তি বিরাজমান।দেশের সুশাসন শৃঙ্খলা পুনরুদ্ধারে জাতীয় নির্বাচন দেওয়ার কোন বিকল্প অপশন নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যাশা এটি। জনগণের ক্ষমতা জনগণ সরকারের নিকট অতি দ্রুততম সময় হস্তান্তর করুন। সংস্কার তার আপন গতিতেই চলবে। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কান্ডারী সকলের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান। আমরা সবাই তার নেতৃত্বে ঐক্যবদ্ধ। সেজন্য তিনি বিএনপির সকল কর্মী সমর্থক নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থেকে রাজনীতি করার কথা বলেন।
সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। বর্তমান প্রেক্ষাপট উত্তরণের একমাত্র পথ হলো একটি সুষ্ঠু নির্বাচন। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে ১৫ বছর আন্দোলন সংগ্রাম করে আসছি। তিনি বলেন, চাঁদপুর -৫ নির্বাচনী এলাকা হবে একটি রোল মডেল।
আমরা ঐক্যবদ্ধ ভাবে বিএনপিকে শক্তিশালী করতে কাজ করবো।
অনুষ্ঠানে বিশেষ অতিথির ছিলেন শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটোয়ারী, মেশকাত হোসেন পাটোয়ারী, কাজী জাহাঙ্গীর আলম, যুবদল নেতা সাইফুল করিম মিনার, তাজুল ইসলাম সুমন, বিল্লাল হোসেন খোকন, ফখরুল ইসলাম পাটোয়ারী।
হাজীগঞ্জ উপজেলা বিএনপি নেতা ড. আলমগীর কবির পাটোয়ারী, আবুল বাসার, মনির হোসেন সর্দার, কাজী জসিম উদ্দিন, ইয়াসিন আরাফাত অনিক প্রমুখ।

নিজস্ব প্রতিনিধি