প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫ । ৬:৫৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিএনপি কার্যালয়ের সেই পিয়ন সুমনকে শাহরাস্তি থেকে আটক

মোঃ রাফিউ হাসান হামজা
আশুলিয়া থানার নবনিযুক্ত ওসি মনিরুল হক ডাবলুর ছাত্রলীগ সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পিয়ন সুমন।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের চান্দল গ্রাম থেকে তাকে আটক করে স্থানীয় পুলিশ।
এর আগে, ওসি মনিরুল হক ডাবলুর ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ হিসেবে একটি প্রত্যয়নপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি খতিয়ে দেখতে সুমন আশুলিয়া থানায় যান এবং সেখানে গণমাধ্যমের সামনে নিজেকে বিএনপি কার্যালয়ের পিয়ন হিসেবে পরিচয় দেন। পরে তিনি গ্রামের বাড়ি ফিরে গেলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে।
শাহরাস্তি মডেল থানার ওসি মোহাম্মদ আবুল বাসার জানিয়েছেন, গ্রেপ্তার সুমনকে আইনি প্রক্রিয়ায় আশুলিয়া থানায় হস্তান্তর করা হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন