প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২ । ১:৪১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা

অনলাইন ডেস্ক

এস এম ই্কবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে নবম শ্রেনীতে পড়ুয়া মাদ্রাসার ছাত্রী আলো(১৫) আত্মহ্যা করেছে। আত্মহত্যার খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

২৭ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে উপজেলার ফরিদগঞ্জ দক্ষিন ইউনিয়নের চরপাড়া এলাকার রোশনআলী বেপারী বাড়ির ইউসুফ আলীর ছোট মেয়ে আলো (১৫) ঘরের পেনের সঙ্গে ওড়না পেছিয়ে আত্নহত্যা করে।

জানাযায়, চারপাড়া মোহাম্মদীয়া তৈয়্যেবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় নবম শ্রেনীতে পড়তো আত্মহত্যাকারী আলো।

নামপ্রকাশে অনিচ্ছুক বাড়ির লোকজন জানান, বৃহস্পতিবার বিকেল ৩ঘটিকার সময় আলো তাদের বাড়ির উত্তর পার্শের চন খেতের রোঁদ পোহাতে গিয়ে কিছুক্ষন পর গায়ের ওড়না চাড়া কান্না করতে করতে দোঁড়ে ঘরে এসে ঘরের দরজা বন্দ করে পেনের সাথে ওড়না পেছিয়ে আত্মহত্যা করে।

এ বিষয়ে আলোর বাবা ইউসুফ বলেন, আমার চার মেয়ের মধ্যে আলো ছোট, আমি রাজ মেস্ত্রীর কাজে সারাদিন বাড়ির বাইরে থাকি কি কারনে আলো আত্মহত্যা করেছে তা আমার জানা নেই। তিনি আরো বলেন, আমার মেয়ের মাথায় মাঝে মাঝে সমস্য দেখা দেয়, ঘরের কারো কোন কথা শুনেনা তার ইচ্ছেমত চলে আমরা ডাক দিলে আমাদের সঙ্গেও খারাপ আচরন করতো।

স্থানীয়দের দাবী আলোর আত্মহত্যাটি রহস্যজনক।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি(তদন্ত) বাহার মিয়া জানান, ছাত্রী আত্মহত্যার ঘটনাটি শুনে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে ও লাশের ময়না তদন্তের জন্য চাঁদপুরের প্রেরন করা হচ্ছে এবং এবিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন