প্রকাশের সময়: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫ । ৯:৪৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে সাবেক ছাত্রনেতা জামান কাজীর উদ্যোগে ইফতার মাহফিল

মোজাম্মেল প্রধান হাসিব

মতলব দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক ও খাদেরগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি কাজী মো. জামানের ব্যক্তিগত উদ্যোগে নারায়ণপুর কাজীবাড়ি নুরানীয়া হাফেজিয়া এতিমখানা মাদ্রাসার ছাত্র, দলীয় নেতাকর্মী ও এলাকার বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) নারায়ণপুর কাজীবাড়ি নুরানীয়া হাফেজিয়া এতিমখানা মাদ্রাসায় এ ইফতারের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে সাবেক ছাত্রনেতা ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক কাজী মো. জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদলের সহ-সম্পাদক ও সাবেক ছাত্রনেতা এম.এ আজিজ ঢালী।

এসময় উপস্থিত ছিলেন, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপি নেতা জাকির হোসেন খান, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাছির খন্দকার, বিএনপি নেতা মিজানুর রহমান বকাউল, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম মিয়াজী, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম শিপন, সাখাওয়াত সুমন প্রধান, মাদ্রাসার সাধারণ সম্পাদক কাজী মো. জহির, যুবদল নেতা শাহিন মিয়াজী, ইয়াসিন প্রধান, মহসিন ঢালী, রাজিকিন চৌধুরী, সালাউদ্দিন রনি, ইউনিয়ন জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক দেলোয়ার হোসেন ডালিম, সদস্য সচিব কাউছার আহম্মেদ রনি, শ্রমিক দল নেতা মিজানুর রহমান মিয়াজীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

ইফতার মাহফিলে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, কাজীবাড়ি নূরানীয়া হাফেজিয়া এতিমখানা মাদ্রাসার মোহতামিম মুফতি আশেক এলাহী।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন