প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২ । ২:৪৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে হাইমচরে ছাত্রলীগের প্রতিবাদ ও বিক্ষোভ

অনলাইন ডেস্ক
মোঃ সাজ্জাদ হোসেন রনি : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুর সদর ও হাইমচরের উন্নয়নের রুপকার, শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা.দীপু মনি এমপি’র বিরুদ্ধে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতিসহ বিভিন্ন ব্যক্তি কর্তৃক ষড়যন্ত্র ও বিভ্রান্তমূলক বক্তব্য, সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমে অসত্য, বানোয়াট, কুরুচিপূর্ণ মন্তব্য ও বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে হাইমচর উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ জাহিদ হাসান এর নেতৃত্বে বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) বিকাল ৪ টায় আলগী বাজার হাইমচর উপজেলার ৬ ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ আলগী বাজারে বিক্ষোভ মিছিল শেষে হাসপাতালে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে হাইমচর উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ জাহিদ হাসান তিনি বলেন, ডা.দীপু মনি এমপি শুধু চাঁদপুরেরই গর্ব নয়, তিনি বাংলাদেশের একজন সৎ ও নিষ্ঠাবান নেতা। তিনি প্রধানমন্ত্রীর বিশ্বস্ত হাতিয়ার। এছাড়া চাঁদপুরের রাজনীতিতে ডা. দীপু মনি এমপি একজন অভিভাবক। তাই জ্ঞানহীন মিথ্যা বক্তব্য আমরা মেনে নিতে পারবো না।
বক্তারা আরো বলেন, যেহেতু চাঁদপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহন চুড়ান্ত হয়নি, শিক্ষামন্ত্রী ও তার পরিবারের কোন সদস্যের নামে দলিল নেই সেখানে কিভাবে তারা দূর্নীতি করবেন? তাছাড়া ভূমিগ্রহনতো তার কোন বিষয় নয়। জেলা প্রশাসনের বিষয়। তাই জেলা আওয়ামী লীগের সভাপতির মিথ্যা বানায়াট ও কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে জনসম্মুখ্যে উক্ত বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবী জানাচ্ছি। তা না হলে আমরা রাজ পথে নামতে বাধ্য হবো।
উক্ত মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা বাহাউদ্দীন, শাকিব,আলভী, মতিউর রহমান সানজিদ, ইউনিয়ন ছাত্রলীগ নেতা আঃ কাদির, আহমেদ নাঈম, সাইদ হোসেন অপু,রিপন, হাসান রাব্বি, আরিফ হোসেন, কলেজ ছাত্রলীগ নেতা শরিফ জমদার, ফরিদ আহমেদ, ছাত্রলীগ নেতা নাজমুল, মুসলিম, রফিক,আল আমিন,আহসান হাবিব,আলভী,সজিব সহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন