প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫ । ৯:৫২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

যদি কেউ কোন অপকর্মের সাথে জড়িত হয়, তার জবাব জেলখানা

মাসুদ হোসেন
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, সাধারণ মানুষের উপর অন্যায় জুলুম, অত্যাচার করা যাবে না। কিছু কিছু জায়গায় সাধারণ মানুষের উপর বিএনপির নামধারী লোকেরা জুলুম করেছে, এমন তথ্যও আমাদের কাছে আছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করায় তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। আবার অনেককে সতর্ক করে মাপ করেও দিয়েছি। আজকের পরে আর কাউকে মাপ করা হবে না। বিএনপির নামধারী লোকেরা বিএনপির নেতাদেরকে না জানিয়ে অতি উৎসাহি হয়ে যদি কেউ কোন অপকর্মের সাথে জড়িয়ে হয়, তার জাবাব জেলখানা। এটা সবাইকে মাথায় রাখতে হবে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমরা একটা বিষয় দেখলাম, ইদানীং কালে জমি জমার দরবার হয়ে গেছে। আমি আবারো বলছি, গত বছরের ৫ আগস্টের আগে আপনারা যে যেই অবস্থায় ছিলেন, আপনারা সেই অবস্থায় থাকবেন। জমি জমা নিয়ে নীতি, আর্থিক ও থানায় গিয়ে তদবির বাণিজ্য যাতে করতে না দেখি। বরং প্রশাসনকে সহযোগিতা করবেন। আপনাদের এলাকায় কোন প্রকার চাঁদাবাজি, মাদক বিক্রি, মাদকের সাথে সম্পৃক্ত, যারা আওয়ামী লীগের দোসর তারা এলাকার মা বোনদের সাথে কোন রকম অসৎপথ আচরণ করে তাহলে সংশ্লিষ্ট ওয়ার্ড বা ইউনিয়ন বিএনপির সভাপতি- সেক্রেটারী কিংবা ইউনিয়ন নেতৃবৃন্দ জড়িত থাকলে উপজেলা কমিটিকে জানাবেন। ওনারা যদি সমাধান করতে না পারেন আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো। তারপরও নিজেরা কোন আইন তৈরি করে দলের মধ্যে বিভাজন তৈরি করবেন না।
শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদের সভাপতিত্বে উক্ত সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহবায়ক শাহজালাল মিশন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর হোসেন খাঁন। ইউনিয়নের মান্দারী আলিম মাদ্রাসা মাঠে আয়োজিত উক্ত সম্মেলন ও ইফতার মাহফিলে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. জসিম উদ্দিন মেহেদী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হযরত আলী, আক্তার হোসেন সাগর, জাকির হোসেন ফয়সাল, সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান মানিক, কাজী জাহাঙ্গীর আলম মিন্টু, বাকের খন্দকার প্রমূখ।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন মিজির সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর খান, ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন পাটওয়ারী নয়ন প্রমূখ। এসময় চাঁদপুর সদর উপজেলা এবং শাহমাহমুদপুর ইউনিয়ন সহ আশপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদল, তাঁতীদল, কৃষকদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন মহামায়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ সাইফুল ইসলাম।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন