শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউপি বিএনপি’র ও অঙ্গ সংগঠনের আয়োজনে মতবিনিময় সভা শেষে এক ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে কাকৈরতলা গোলাম কিবরিয়া মাদ্রাসা মাঠে এটি অনুষ্ঠিত হয়।
মেহের উত্তর ইউপি বিএনপি’র সভাপতি লোকমান মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন, সাবেক চাঁদপুর জেলা বিএনপির সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, হাজীগঞ্জ শাহরাস্তি বিএনপির সমন্বয়ক লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।
এছাড়া এতে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন, শাহরাস্তি উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আয়াত আলী ভূঁইয়া।তিনি পবিত্র মাহে রমজানের মর্যাদা সমুন্নত রেখে সকল মমিন মুসলমান তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নিবেদিত কর্মী সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
একই সঙ্গে সবাইকে পরিচ্ছন্ন রাজনীতির শপথ নেওয়ার কথা বলেন তিনি।
আরো বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দল পরিচালনায় যে নির্দেশনা প্রদান করেছে, সেটি সবাইকে বজায় রাখতে হবে।
দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে নিতে বিএনপির উপর জনগণের প্রত্যাশা রয়েছে । ওই হিসেবে হাজীগঞ্জ শাহরাস্তির বিএনপি’র পরীক্ষিত কান্ডারী লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হকের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ রয়েছি ভবিষ্যতেও থাকবো ।
পরিশেষে তিনি সবাইকে আসন্ন ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।
এছাড়া মেহের উত্তর ইউপি পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম মজুমদারের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, সাবেক ও পৌর বিএনপির আহবায়ক বেলায়েত হোসেন সেলিম, সাবেক পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম পাটোয়ারী, উপজেলা বিএনপি নেতা শফিউল্লাহ বাচ্চু, মেহের কলেজ শাখার সাবেক ভিপি মোহাম্মদ জাকির হোসেন জাকির, উপজেলা যুবদলের আহবায়ক ও কারা নির্যাতিত নেতা মোহাম্মদ আলী আজগর মিয়াজী, শাহরাস্তি উপজেলা যুবদলের সদস্য সচিব এহতেশামুল হক গণি ও ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার এবিএম পলাশ, সাধারণ সম্পাদক আজগর হোসেন, উপজেলা ওলামা দলের সভাপতি মাও: মোস্তাফিজুর রহমান, বিএনপির মূলদল, যুবদল ও ছাত্রদল সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,পরে আমন্ত্রিত অতিথিরা নেতাকর্মী ও সমর্থক এবং সাধারন মানুষদের নিয়ে বিএনপি’র সকল স্তরের প্রয়াত নেতাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত শেষে ইফতার মাহফিলে অংশ গ্রহন করেন।

মোঃ মাসুদ রানা