প্রকাশের সময়: সোমবার, ১৭ মার্চ, ২০২৫ । ৭:১১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ক্ষমা চেয়ে মতলবে জাতীয় পার্টি থেকে গণহারে নেতাকর্মীদের পদত্যাগ

মোজাম্মেল প্রধান হাসিব

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডিএম আলাউদ্দিনের নেতৃত্বে গণহারে উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন।

আজ সোমবার (১৭ মার্চ) দুপুরে মতলব কমিউনিটি সেন্টারে দলের বিভিন্ন কর্মকান্ডের প্রতি ঘৃণা ও ধিক্কার জানিয়ে সংবাদ সম্মেলন করে এ পদত্যাগের ঘোষণা দেন তিনি। এ সময় জাতির কাছে ক্ষমাও চান পদত্যাগকারী নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ডিএম আলাউদ্দিন বলেন, বিগত বছরগুলোতে জাতীয় পার্টি ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অংশীদার ছিল। যদিও জাতীয় পার্টি ফ্যাসিস্ট সরকারের আমলের গুম খুনের সাথে জড়িত ছিল না। তারপরেও জাতীয় পার্টি ফ্যাসিস্ট সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছিল। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। এখন থেকে নতুন বাংলাদেশ বির্নিমাণে আমরা সক্রিয় ভূমিকা পালন করব।

তিনি আরও বলেন জাতীয় পার্টির রাজনীতি করাকালীন সময়ে আমাদের কোন কর্মকান্ডে কোন ভুল হয়ে থাকলে আমরা জাতির কাছে ক্ষমা চাই। আর আমি ও আমার উপজেলা এবং পৌর কমিটির সকল সহযোদ্ধাদের নিয়ে গণহারে পদত্যাগ করছি।

এ সময় আরো বক্তব্য রাখেন মতলব পৌর জাতীয় পার্টির সভাপতি মহসিন সরকার, উপজেলার নায়েরগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সার্জেন্ট আব্দুল কাদের, মহিলা জাতীয় পার্টির সভানেত্রী কাজল রেখা প্রমুখ। এ সময় উপজেলা ও পৌরসভাসহ বিভিন্ন ইউনিটের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন