প্রকাশের সময়: সোমবার, ১৭ মার্চ, ২০২৫ । ১০:১২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে এক যুবককে জ বা ই করে হ ত্যা

মোঃ রাফিউ হাসান হামজা

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মণিপুর বেপারী বাড়িতে আলমগীর হোসেন (৩৫) নামে এক যুবককে জবাই করে হত্যা করা হয়েছে।

নিহত আলমগীর স্থানীয়ভাবে মাইকিংয়ের কাজ করতেন।

রবিবার, ১৭ ই মার্চ,২০২৫ ইং রাতের কোনো এক সময় নিজ বাড়ির ছাদে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। নিহত আলমগীর হোসেন শহিদুল ইসলামের ছেলে।

খবর পেয়ে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার এক কর্মকর্তা। তবে হত্যার কারণ এখনো জানা যায়নি।

স্থানীয়দের মতে, আলমগীর একজন সহজ-সরল ব্যক্তি ছিলেন। তার সঙ্গে কারও শত্রুতা ছিল কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ। প্রাথমিক তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন