প্রকাশের সময়: শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২ । ২:৫১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি সেলিম, সম্পাদক আজাদ

অনলাইন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরে ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সম্মেলন- ২২ অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারি শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের বিপনিবাগ দলীয় কার্যালয়ে এসম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার ২০২২ সেশন এর নতুন কমিটি ঘোষণা করা হয়।
এতে সভাপতি মোঃ সেলিম হোসাইন, সহ-সভাপতি মাহাদী হাসান, সাধারণ সম্পাদক ওমর ফারুক আজাদ।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী।
তিনি তার বক্তব্যে বলেন, সঠিক আনুগত্যের মাধ্যমেই একটি সংগঠনের মজবুত ভিত তৈরি হয়। আনুগত্যশীল আদর্শিক রাজনৈতিক সংগঠন ব্যতীত একটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে না।
জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মোহাম্মদ সেলিম হোসাইন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.এম মাহদী হাসান এর পরিচালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় উপ-সম্পাদক (প্রকাশনা বিভাগ) ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জামালুদ্দীন মুহাম্মদ খালিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি জননেতা শেখ মোঃ জয়নাল আবদীন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা গাজী মুহাম্মদ হানিফ, সেক্রেটারী মাওলানা কে এম ইয়াসীন রাশেদ সানী, শ্রমিক আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ আফসার উদ্দিন, ইসলামী যুব আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা হেলাল আহমেদ।
এছাড়াও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা ও থানা শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যের শেষে ২০২১ সেশন এর কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২২ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন