প্রকাশের সময়: বুধবার, ১৯ মার্চ, ২০২৫ । ১২:২৭ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সাহিত্য একাডেমীর সাধারণ সদস্য সংক্রান্ত বিজ্ঞপ্তি

প্রেস বিজ্ঞপ্তি

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগিতর জন্য জানানো যাচ্ছে যে, সাহিত্য একাডেমী, চাঁদপুরের সর্বশেষ কার্যকরী পরিষদ ২০১২ সালে গঠন করা হয়। এরপর দীর্ঘদিন ধরে একাডেমীর কার্যকরী পরিষদ গঠন করা হয়নি। এমতাবস্থায় সাহিত্য একাডেমী, চাঁদপুরের সভাপতি ও জেলা প্রশাসক, চাঁদপুর একাডেমীর কার্যকরী পরিষদ গঠনের উদ্যোগ গ্রহণ করেছেন।

দীর্ঘদিন একাডেমীর কার্যকরী পরিষদ না থাকায় সদস্য তালিকাসহ বিভিন্ন নথিপত্র পাওয়া যায়নি। যার ফলে একাডেমীর সাধারণ সদস্যদের সঠিক তালিকা তৈরি করা সম্ভব হয়নি। একাডেমীতে বর্তমানে সংরক্ষিত বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করে সাধারণ সদস্যদের একটি খসড়া তালিকা করা হয়েছে।

খসড়া তালিকায় অনেকের নাম বাদ যেতে পারে। পূর্বে সাহিত্য একাডেমীর সদস্য ছিলেন কিন্তু নিম্নবর্ণিত খসড়া তালিকায় নাম নেই, এমন কেউ থাকলে তাঁকে যথাযথ প্রমাণ সংযুক্ত পূর্বক ০৫ এপ্রিল ২০২৫ খ্রি. তারিখের মধ্যে সভাপতি, সাহিত্য একাডেমী ও জেলা প্রশাসক, চাঁদপুর বরাবরে আবেদন করার জন্য অনুরোধ করা হলো।

নির্ধারিত তারিখের পর আর কোন আবেদন গ্রহণ করা হবে না।

নিবেদক-

মোহাম্মদ মোহসীন উদ্দিন
জেলা প্রশাসক, চাঁদপুর ও সভাপতি
সাহিত্য একাডেমী, চাঁদপুর।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন