প্রকাশের সময়: বুধবার, ১৯ মার্চ, ২০২৫ । ১:৪৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মসজিদের পিলার ধসে কিশোরের মৃ ত্যু

প্রিয় চাঁদপুর ডেস্ক

সাতক্ষীরায় মসজিদের একটি পিলার ধসে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ওই কিশোরের নাম তাওসিফ তাজ (১৩)। মঙ্গলবার সাতক্ষীরা সদরের বৈকারী বাজার জামে মসজিদে এ দুর্ঘটনা ঘটে।

বুধবার (১৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর থানার ওসি সামিনুল হক।

নিহত কিশোর বৈকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামালের ভাতিজা।

স্থানীয়রা জানান, আসরের নামাজ শেষ করে তাওসিফ মসজিদ থেকে বের হওয়ার সময় দোলতলার একটি পুরোনো পিলার হঠাৎ মাথার ওপর ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় মসজিদের আরও দুজন মুসল্লি আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

স্থানীয়রা আরও জানান, মসজিদের পুরোনো অবকাঠামো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল, যা আগে থেকেই সংস্কারের প্রয়োজন ছিল। কিন্তু যথাযথ উদ্যোগ না নেওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ওসি সামিনুল হক বলেন, মসজিদের পিলার ধসে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন