প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫ । ২:৩১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

২ ঘণ্টায় ঢাকা মেডিকেলে ‘ধর্ষণের শিকার’ ৪ শিশু–কিশোরী ভর্তি

প্রিয় চাঁদপুর ডেস্ক

রাজধানীর খিলগাঁও ও মুগদা এলাকায় পৃথক ঘটনায় চার শিশু–কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে ওই চারজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্র জানায়, মুগদা এলাকায় ধর্ষণের শিকার হয়েছে তিনজন। তাদের একজনের বয়স ১৩ বছর, একজনের ১২ ও আরেকজনের ১৫ বছর। খিলগাঁওয়ে ধর্ষণের শিকার কিশোরীর বয়স ১৫ বছর। এদের মধ্যে সকাল ১০টার দিকে একজন, বেলা ১১টার দিকে একজন, সাড়ে ১১টার দিকে একজন ও আরেকজনকে ভর্তি করা হয় দুপুর ১২টার দিকে। তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস মাহমুদ জানান, সকাল ১০টার দিকে ১৫ বছরের এক কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তাকে ভর্তি রাখা হয়েছে।

মুগদা থানার এসআই তৌহিদুল ইসলাম ১৫ বছরের একটি কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তাকে ভর্তি করা হয়।

মুগদা থানার এসআই মো. শাফায়েত ১৩ বছরের (সনাতন ধর্মাবলী) একটি কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে তাকে ভর্তি করা হয়।

এ ছাড়া মুগদা থানার এসআই মো. আল আমিন ১২ বছরের একটি কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তাকে ভর্তি করেন চিকিৎসকেরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন