প্রকাশের সময়: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫ । ১২:৩২ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

গণঅভ্যুত্থানে আহত ৪০ রোগীর পেছনে খরচ ২০ কোটি

প্রিয় চাঁদপুর ডেস্ক

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে গুরুতর আহত ৪০ জন রোগীর পেছনে প্রায় ২০ কোটি টাকা ব্যয় হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানে গুরুতর আহত ৪০ জন রোগী, রোগীর সঙ্গে ২৫ জন অ্যাটেনডেন্ট এবং একজন দোভাষীর জন্য চিকিৎসা, যাতায়াত, আবাসন, খাবার, ভিসা ও পাসপোর্ট, ব্যাংকচার্জ ও আনুষঙ্গিক খরচ (প্রযোজ্য ক্ষেত্রে) বাবদ সর্বমোট ১৯ কোটি ৭৯ লাখ ৫৬ হাজার ৯৪০ টাকা ব্যয়ের বিবরণ স্বাস্থ্য সেবা বিভাগ উপদেষ্টা পরিষদকে অবহিত করেছে।

এ ছাড়া বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ক্রয়ে দক্ষতা, নৈতিকতা, গুণগতমান নিশ্চিতকরণ এবং ভ্যালু অব মানি অর্জনের বিষয় গুরুত্বারোপ করে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ থেকে প্রণীত ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া লেজিসলেটিভও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে উপদেষ্টা পরিষদ চূড়ান্ত অনুমোদন করেছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন