প্রকাশের সময়: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫ । ১২:৩৫ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আলোর দিশারী সমাজসেবা সংগঠনের উদ্যোগে অটোরিকশা উপহার

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া
আর্ত-মানবতার সেবা ও সমাজের অসহায় মানুষের মাঝে হাঁসি ফুটানোর জন্য কাজ করে যাচ্ছেন, কচুয়া উপজেলার আকানিয়া আলোর দিশারী সমাজসেবা সংগঠন।
বৃহস্পতিবার বিকেলে আকানিয়া মোড়ে ইফতার মাহফিল ও এক অসহায়কে জীবিকা নির্বাহ করার জন্য একটি অটোরিকশা উপহার দেওয়া হয়।
ইফতার মাহফিলে সংগঠনের সভাপতি হাজী হারুনুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রফেসর ফারুকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মফিজুল ইসলাম পাটোয়ারী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ ইয়াকুব হোসেন, মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান পাঠান, সমাজসেবক জহিরুল ইসলাম, সহকারী অধ্যাপক ন‌ওশের আলম, মাওলানা নূর আহমদ আজাদ প্রমুখ।
এসময় সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন ।
আকানিয়া আলোর দিশারী সমাজসেবা সংগঠন‌‌ এলাকার  দেশ-বিদেশে সকলের সার্বিক সহযোগিতায় সামাজিক সেবামূলক কাজের পাশাপাশি প্রতিবন্ধী, অসচ্ছল ব্যক্তিদের  আর্থিক সহায়তা, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, এতিমদের পড়াশোনায় আর্থিক সহযোগিতা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের আর্ত-মানবতার সেবায় কাজ করে আসছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন