প্রকাশের সময়: শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২ । ১:৪৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শিক্ষামন্ত্রী বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা চাঁদপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদের

অনলাইন ডেস্ক

ক্যাম্পাস রিপোর্ট : ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজে ২৯ জানুয়ারি শনিবার বেলা ২ টা ৩০ মিনিটে অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশের সভাপ্রধানে জরুরি ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল খায়ের সরকারের সঞ্চালনায় কলেজের সকল শিক্ষক এতে বক্তব্য রাখেন। সভায় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণ বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি এর বিরুদ্ধে কাল্পনিক, ভিত্তিহীন ও মিথ্যা অপপ্রচারের জন্য তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়।

ডা. দীপু মনি এমপি ২০০৮ সালের নির্বাচনে চাঁদপুর-৩ আসনে জয়লাভের পর পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করার সময় থেকেই এই অবহেলিত জনপথের উন্নয়নের সূচনা ঘটে। তিনি ২০১৮ সালের নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের পর শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর মান সম্পন্ন শিক্ষা নিশ্চিতকরণে ব্যাপক ভূমিকা পালন করেন। পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধ, কোচিং বাণিজ্য বন্ধ এবং শিক্ষা নিয়ে দুর্নীতি বন্ধে কার্যকর ভূমিকা রাখেন। তাঁর আন্তরিক ছোঁয়ায় চাঁদপুর সরকারি কলেজসহ চাঁদপুরের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ব্যাপক উন্নয়ন হয়েছে এবং হচ্ছে।

সভায় বক্তাগণ আবেগ আপ্লুত হয়ে যান। অনেকে আবেগীয় কন্ঠে বলেন, যিনি চাঁদপুর এর গণমানুষের নেত্রী, যিনি চাঁদপুরের মানুষের জন্য নিবেদিত প্রাণ, তাঁকে নিয়ে অপপ্রচার দুঃখজনক এবং উদ্দেশ্যপ্রণোদিত। যারা এই সকল অপকর্মের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করা হয়।

আসন্ন চতুর্থ শিল্প বিপ্লব (৪:ওজ) মোকাবেলার জন্য শিক্ষা ব্যবস্থায় যে পরিবর্তন প্রয়োজন তা শিক্ষামন্ত্রী মহোদয়ের হাত ধরে কারিকুলাম ও শিক্ষা ব্যবস্থা পরিমার্জনের কাজ চলছে, যাতে দেশের সকল শিক্ষক ও শিক্ষার্থী জ্ঞানে ও দক্ষতায় পরিপূর্ণ করবে। এ অবস্থায় চাঁদপুর সরকারি কলেজ শিক্ষক পরিবার মনে করে, মন্ত্রী মহোদয়ের বিপক্ষে এ ধরণের চক্রান্ত দেশের শিক্ষা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়বে, যা কোনভাবেই কাম্য নয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন