প্রকাশের সময়: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫ । ৮:০৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে তারেক রহমানের পক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ

মনিরুল ইসলাম মনির

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করছেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, ড্যাব ঢাকা মহানগর উত্তরের সভাপতি, চাঁদপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য ও ড্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অধ্যাপক ড. সরকার মাহবুব আহমেদ শামীম। শুক্রবার(২১ মার্চ-২০২৫)উপজেলার বিভিন্ন জায়গায় ইফতার বিতরণ করেন।

ডা. সরকার মাহবুব আহমেদ শামীম বলেছেন,অতীতের মতো আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো অবস্থায় পতিত স্বৈরাচারকে আমরা দেশের মাটিতে জায়গা দিতে চাই না। আমাদেরকে বেশি বেশি ধৈর্য ধারণ, দায়িত্বশীল এবং উদার হতে হবে। সর্বদা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্ব এবং নির্দেশনা মেনে চলতে হবে।আওয়ামী ফ্যাসিষ্টদের মত আমরা সাধারণ মানুষের সাথে খারাপ ব্যবহার করব না। জোর করে ভোটও নেব না। আমরা জনগণের ভালোবাসা নিয়ে ভোটে জয়লাভ করে নেতৃত্ব দিতে চাই।দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে এক থাকতে হবে ।

তিনি আরও বলেন, আমাদের কোনো নেতা-কর্মী সাধারণ মানুষের বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে না। বিএনপির কেউ চাঁদাবাজি, মাস্তানি, সন্ত্রাসের সঙ্গে জড়াবেন না”।

ছেংগারচর পৌর কার্যালয় প্রাঙ্গণে ইফতার বিতরণ সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকদলের সদস্য অ্যাড.মফিজুল ইসলাম,পৌর বিএনপির সদস্য কবির সরকার,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশেফ মাহমুদ সংগ্রাম, ছেংগারচর বাজার বনিক সমবায় সমিতির সাধারন সম্পাদক শাহাদাত হোসেন, যুবদল নেতা আনিসুর রহমান প্রমূখ।

এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, ইউনিয়ন ও ওয়ার্ডসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন