প্রকাশের সময়: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫ । ৯:৫৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে মোবাইল সাংবাদিকতা বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, একসময় সকালে চায়ের কাপ হাতে নিয়ে পত্রিকা পড়া ছিল মনের খোরাক। প্রযুক্তির কারণে এটির মধ্যে এখন অনেক ভিন্নতা এসেছে।

২৫ থেকে ৩০ বছর আগে সংবাদ লিখে অফিসে জমা দিয়ে জোগান দিতে হতো। এখন তাৎক্ষণিক ঘটনাস্থলে বসেই একটি সংবাদ সম্পাদনা করতে হচ্ছে এবং তা গণমাধ্যমে প্রকাশ হয়ে যাচ্ছে।

তথ্যপ্রযুক্তি আপনাকে সাংবাদিকতার উৎকর্ষতা এনে দিয়েছে। মোবাইল সাংবাদিকতা মানে মোবাইলে সাংবাদিক নয়, এটা হচ্ছে এখন স্মার্ট সাংবাদিকতা।

বেলা ২টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে সাংবাদিকদের জন্য মোবাইল সাংবাদিকতা বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দক্ষ হলে সাংবাদিকতার মান বৃদ্ধি পাবে। এতে আপনারা একটি ফরমেটের মধ্যে চলে আসবেন। আপনাদের মান বৃদ্ধির জন্য আমাদের কাজ করা দরকার। এই বিষয়টিতে আমি গুরুত্ব দিব। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রশিক্ষণের জন্য সহযোগিতা করবো। প্রেসক্লাব সভাপতি রহিম বাদশার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব।

তিনি বক্তব্যে বলেন, চাঁদপুর প্রেসক্লাবের ঐতিহ্য আছে এবং ব্যতিক্রম। মোবাইল সাংবাদিকতা বিষয়ে যে প্রশিক্ষণ হয়েছে এটি এই সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের পরিস্থিতি এমন হয়েছে সাথে মোবাইল না থাকলে মনে হয় খুবই অসহায়। কারণ এটি আমাদের দৈনন্দিন কাজের একটি অংশ। এই প্রশিক্ষণ দ্রুত সংবাদ তৈরি করে পাঠানোর জন্য গুরুত্ব বহন করে। এই গুরুত্বপূর্ণ আমাদের পুলিশের কেউ কেউ দেয়া প্রয়োজন ছিল। কারণ এটি আমাদের কাজের সাথেও জড়িত। পেক নিউজ কিংবা যারা গুজব ছড়ান তারা দেশ ও সমাজের জন্য ক্ষতিকর।

এসপি বলেন, সাংবাদিকদের সাথে আমাদের নানাভাবে সম্পর্ক। আপনাদের প্রতি আস্থা ও বিশ্বাস আছে বলেই আমরা অনেক বিষয় শেয়ার করি। আপনাদের প্রতি আমার আহবান থাকবে সমাজের নানা প্রতারণা বিশেষ করে অনলাইনে ইলিশ বিক্রি এসব বিষয়গুলো লেখনির মাধ্যমে তুলে ধরবেন।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশের সঞ্চালনায় আরো বক্তব্য দেন পিআইবির সহকারী প্রশিক্ষক ও প্রশিক্ষণের সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুন। তিনি বলেন, সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের অনুভূতির মাধ্যমে জানতে পারলাম আমাদের প্রশিক্ষণের আয়োজন সফল হয়েছে। ১০০ বছর পরেও সাংবাদিকদের মানের উন্নয়ন হবে তবে একটি মাত্র বিষয় অটল থাকবে তা হলো বস্তুনিষ্ঠতা। তাই আমি সকল সাংবাদিকদের অনুরোধ করবো প্রতিটি সংবাদ যেন বস্তুনিষ্ঠ হয়।

অনুভূতি প্রকাশ করে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক মুনির চৌধুরী, আলম পলাশ, ফারুক আহমেদ, সোহেল রুশদী, লক্ষ্মণ চন্দ্র সূত্র ধর, আল-ইমরান শোভন, আব্দুল আউয়াল রুবেল, সাংবাদিক তালহা জুবায়ের, ফরিদ উদ্দিন উকিল ও শাওন পাটওয়ারী।

অনুষ্ঠানের সূচনা পর্বে প্রেসক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথি, বিশেষ অতিথি, পিআইবির কর্মকর্তাদেরকে উপহার প্রদান করা হয়। সবশেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি।

৩ দিনব্যাপী এই প্রশিক্ষণে মোবাইল সাংবাদিকতার নানা দিক এবং ফ্যাক্ট চেকিং এর গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন জিটিভির নির্বাহী প্রযোজক মোহাম্মদ সাহাবুদ্দিন, ড্যাফোডিল ইউনিভার্সিটির গণমাধ্যম যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. জামিল খান ও এএফপির বাংলাদেশ এডিটর (ফ্যাক্ট চেক) বদরুদ্দীন শিশির।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন