প্রকাশের সময়: শনিবার, ২২ মার্চ, ২০২৫ । ১:৫৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রশিবিরের মানববন্ধন

সাইদ হোসেন অপু চৌধুরী
চাঁদপুর মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মার্চ) দুপুরে চাঁদপুর প্রেসক্লাবের সামনে চাঁদপুর শহর ছাত্র শিবিরের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয় ছাত্র শিবিরের কর্মী ও শিক্ষার্থীরা।

এ সময় বক্তব্য রাখেন চাঁদপুর শহর শাখা ছাত্র শিবিরের সভাপতি মো. মহররম আলী, সেক্রেটারি জাহিদুল ইসলাম, সাবেক শহর সেক্রেটারি আব্দুল হাই লাবলুসহ শিক্ষার্থীরা।

মানববন্ধনে ছাত্র শিবিরের নেতাকর্মী স্থায়ী ক্যাম্পাসের দাবি তুলে ধরে বলেন, চাঁদপুর সহ কয়েকটি জেলার মানুষ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে থাকেন। সে ক্ষেত্রে চাঁদপুর মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হলে এই সংকট কেটে যাবে।

বক্তারা আরও বলেন, ইতিমধ্যে স্থায়ী ক্যাম্পাসের জন্য ভূমি অধিগ্রহণ কার্যক্রম সমাপ্ত হওয়ার পথে কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী সরকারের কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে মেডিকেল কলেজ বন্ধ করার জন্য অপপ্রচার করে আসছে।

আমরা এই ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে অচিরেই চাঁদপুর মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি জানাচ্ছি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন