চাঁদপুরের শাহরাস্তিতে প্রয়াত আওয়ামী লীগ নেতা আঃ মান্নান বেপারীর ছোট ভাই মোঃ বাবুল হোসেন(৩৫) সাগরিকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে।
শনিবার ৩ টায় চাঁদপুর লাকসাম রেল সড়কের শাহরাস্তি উপজেলার মেহের রেল ক্রসিং সংলগ্ন খাদ্য গুদাম এলাকা এই দুর্ঘটনা ঘটে।
জিআরপি পুলিশ জানায়, চাঁদপুর থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি মেহের রেলস্টেশন অতিক্রম করে লাকসাম অভিমুখে যাওয়ার সময় শাহরাস্তি রেলক্রসিং এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন সূত্র জানায়, প্রয়াত উপজেলা আওয়ামী লীগের নেতা আব্দুল মান্নান বেপারীর ছোট ভাই বাবুল হোসেন পূর্ব থেকে মানসিক ভারসাম্যহীন, অগোছালো জীবনের অধিকারী ছিলেন।
তিনি পৌরসভা উপলতা মহল্লার বেপারী বাড়ির মৃত নুরুল ইসলামের ছোটপুত্র।
ব্যাক্তি জীবনে তিনি ১ পুত্র সন্তানের জনক। খবর পেয়ে চাঁদপুর জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে।
এদিকে মেহের রেলস্টেশন মাস্টার মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, রেলের বিধি মোতাবেক সংশ্লিষ্টরা প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।

মোঃ মাসুদ রানা