প্রকাশের সময়: শনিবার, ২২ মার্চ, ২০২৫ । ১১:৩৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রিয় চাঁদপুর একসময় প্রিয় বাংলাদেশ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা সাংবাদিক শাহরিয়ার পলাশ

প্রিয় চাঁদপুর ডেস্ক
চাঁদপুরের শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল “প্রিয় চাঁদপুর” এর প্রধান উপদেষ্টা ও জাতীয় দৈনিক স্বদেশ বাংলা পত্রিকার সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশ বলেছেন, প্রিয় চাঁদপুর কে বড় করার জন্য আপনাদের যেই অবদান ও ইচ্ছাশক্তি ছিল সেটিকে আরো বাড়িয়ে নিবেন। সেই চেষ্টা থাকলে ইনশাআল্লাহ শুধু চাঁদপুর নয়, প্রিয় চাঁদপুর একসময় প্রিয় বাংলাদেশ হয়ে থাকবে। কারন আমি অনেককেই দেখেছি প্রিয় চাঁদপুর নিউজের স্কিন শর্ট নিয়ে ফেসবুকে পোস্ট করতে। তাই এর ধারা অব্যাহত রাখতে আরো অগ্রগতি বাড়াতে হবে।
গত বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জ পশ্চিম বাজারে অবস্থিত শেরাটন হোটেল এন্ড চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত প্রিয় চাঁদপুর নিউজ পোর্টালের পরিবারের সদস্যদের নিয়ে “প্রিয় আয়োজন” অনুষ্ঠানে ভার্সুয়্যালী প্রধান বক্তার বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, প্রিয় চাঁদপুর এর এই নয় বছরের অভিযাত্রায় সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। অনেক ত্যাগ তিতিক্ষার পরেও অনেক দূর দূরান্ত থেকে আগত সকলকে ধন্যবাদ জানাই। আজকের এই আয়োজনটি করার জন্য পোর্টালের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল ইসলাম সিফাত সহ অন্যান্যদের সবাইকে ধন্যবাদ। সুন্দর এই অনুষ্ঠানটিতে থাকতে পারলে আমার ভালো লাগতো, এজন্য দুঃখ প্রকাশ করছি।
প্রিয় চাঁদপুর এর ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল ইসলাম সিফাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্স্যুয়ালী বক্তব্য রাখেন নিউজ পোর্টালের সম্পাদক মন্ডলের সভাপতি ও এমএস এস ক্রিয়েটিভ ভেঞ্চার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোশাররফ হোসেন।
মোঃ মোশাররফ হোসেন বলেন, প্রিয় চাঁদপুর পরিবার কর্তৃক আয়োজিত আজকের এই প্রিয় আয়োজনে সকলকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা। আসলে ইফতারের আগে মুহুর্তে সবাই ইফতার নিয়ে ব্যস্ত থাকে, এ-ই সময়টিতে সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই সবাইকে নিয়ে যেন ভালো থাকি সে প্রত্যাশা করি।
তিনি আরো বলেন, আমরা সবাই সবার নিজ নিজ জায়গা থেকে দোয়া করি এবং কেউ কোন বিপদে পড়লে এগিয়ে আসি। কারো বিপদে যাতে কেউ হাততালি না দেই, সেই কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে তার বক্তব্য শেষ করেন।
প্রিয় চাঁদপুর নিউজ পোর্টালের বার্তা সম্পাদক মোঃ মাসুদ হোসেনের পরিচালনায় এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পোর্টালের উপদেষ্টা ডা. আরিফ উল হাসান, এটিএন নিউজের সাংবাদিক মোঃ আসাদ ভুঁইয়া, চাঁদপুর জজ কোর্টের এপিপি এ্যাড. চৌধুরী ইয়াসিন ইকরাম, নারায়নপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ আরিফ বিল্লাহ।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন প্রিয় চাঁদপুর এর প্রধান নির্বাহী সম্পাদক মোঃ মাসুদ রানা, নির্বাহী সম্পাদক অপু চৌধুরী, যুগ্ম সম্পাদক মোজাম্মেল হাসিব, বিশেষ প্রতিনিধি (হাইমচর) মোঃ সাজ্জাদ হোসেন রনি, বিশেষ প্রতিনিধি (কচুয়া) মোঃ রাসেল, বিশেষ প্রতিনিধি (শাহরাস্তি) রাফিউ হাসান হামজা, বিশেষ প্রতিনিধি (কচুয়া) ইসমাইল হোসেন বিপ্লব, সাব এডিটর সহিদ উল্লাহ বাবর, ভয়েস আর্টিস্ট সিনথিয়া খান, মোঃ ইমাম হোসেন, পোর্টালের শুভাকাঙ্ক্ষী নাজমুল হাসান বাঁধন প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন প্রিয় চাঁদপুর নিউজ পোর্টালের প্রধান বার্তা সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সাব এডিটর (স্বাস্থ্য) মনিরুজ্জামান মহসিন, মোঃ ফাহাদ হোসেন, বিশেষ প্রতিনিধি মেজবাহ উদ্দিন, মোশাররফ হোসেন, মেহেদী হাসান রিমেল, মোবাইল করেসপন্ডেন্ট মির্জা মানিক, আরকে নিউজের ডেস্ক ইনচার্জ রিয়াজ শাওন সহ বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ। এসময় পোর্টালের সাথে সম্পৃক্ত সকলের মাঝে আইডি কার্ড প্রদান করা হয়। এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নারায়নপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ আরিফ বিল্লাহ।
অনুষ্ঠানে চাঁদপুরের শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল প্রিয় চাঁদপুর এর উত্তরোত্তর সাফল্য কামনা করে বক্তারা বলেন, ঘটে যাওয়া যেকোন ঘটনা সবার আগে প্রকাশ পায় অনলাইন পোর্টালের মাধ্যমে। জেলার অসংখ্য নিউজ পোর্টালের ভিরে এই নিউজ পোর্টালটি ব্যাপক ভূমিকা রেখে চলছেন। আপোষহীন প্রিয় চাঁদপুর এগিয়ে যাক আরো বহুদূর।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন