প্রকাশের সময়: শনিবার, ২২ মার্চ, ২০২৫ । ১১:৪৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে উপজেলা ও পৌর  বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি
শাহরাস্তিতে উপজেলা ও পৌরসভা  বিএনপির উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মার্চ ২০২৫)উপজেলার পৌরসহরের শাহ সাহেব মসজিদ কমপ্লেক্স চত্বরে এটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য ও চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মো. কামাল উদ্দিন।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শাহরাস্তি পৌর যুবদলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম রিপন।
এতে বিশেষ বক্তব্য রাখেন শাহরাস্তি পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের সিএ, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি, মেহের স্টেশনের রেলওয়ে মাস্টার ও সিবিএ নেতা মোহাম্মদ রফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. মাজহারুল ইসলাম জুয়েল ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল হায়দারসহ, বিএনপি নেতা সৈয়দ আহমেদ দুলাল, বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বিএনপির দলীয় ঐক্য ও শক্তির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলের প্রতিটি নেতাকর্মীকে আরও সংগঠিত ও সজাগ থাকতে হবে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকারের জন্য এই ঐক্যের বিকল্প নেই।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মো. কামাল উদ্দিন বলেন, “জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির সংগ্রাম চলবে। আমাদের সামনে কঠিন পথ, কিন্তু ঐক্যবদ্ধ থেকে আমরা বিজয় অর্জন করব। শাহরাস্তি-হাজীগঞ্জের জনগণ আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশের ভবিষ্যৎ পরিবর্তন করবে— এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি আরও বলেন, এখন সময় সব ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার। বিভক্তি নয়, বিভ্রান্তি নয়—বিএনপি এখন আরও ঐক্যবদ্ধ, আরও শক্তিশালী। আমাদের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দেশকে সঠিক পথে পরিচালিত করা, একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন নিশ্চিত করা এবং জনগণের প্রকৃত সরকার প্রতিষ্ঠা করা।
আমরা কেউ যেন শত্রুর ষড়যন্ত্রে বিভ্রান্ত না হই, কেউ যেন দলীয় ঐক্য নষ্ট না করি। আমাদের লড়াই শেষ হয়নি, বরং এটি নতুন পথচলার শুরু। আমরা ঐক্যবদ্ধ থাকলে বিজয় আমাদের হবেই!
শুধু রাজনৈতিক আলোচনা নয়, পুরো আয়োজনটি এক মিলনমেলায় পরিণত হয়। শাহরাস্তির বিভিন্ন এলাকা থেকে আগত নেতা-কর্মীরা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হন। ইফতারের আগ মুহূর্তে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে দেশ, জাতি এবং বিএনপির ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয়।
এই ইফতার আয়োজন শাহরাস্তি উপজেলা বিএনপির সাংগঠনিক শক্তি ও ঐক্যের প্রকাশ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আগামী দিনগুলোতে দলকে আরও সুসংগঠিত করতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব অপরিসীম বলে মত প্রকাশ করেন নেতাকর্মীরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন