প্রকাশের সময়: রবিবার, ২৩ মার্চ, ২০২৫ । ১০:৪৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি

প্রেস বিজ্ঞপ্তি

গত ২০মার্চ বিদ্যুৎ ভবন চত্বরে স্বৈরাচারের দোসর জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের সন্ত্রাসী কতৃক বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত সংগঠন, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিঃ বি-১৮৮৬ এর ঢাকা মহানগর আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলীম তালুকদার ও অন্যতম নেতা মোঃ খলিলুর রহমানসহ অনেক নেতাকর্মী আহত হওয়ার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত সংগঠন বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিঃ বি-১৮৮৬ এর চাঁদপুর শাঁখা বিক্ষোভ সমাবেশ করে।

বিক্ষোভ সমাবেশ শেষে তারা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ওয়াপদা ভবন, মতিঝিল, ঢাকা বরাবর স্মারকলিপিটি জেলা বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের নির্বাহী কর্মকর্তার হাতে তুলে দেন।

এ-সময় তারা উক্ত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দায়ী ব্যাক্তিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান। তারা আরো বলেন অন্যথায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে অত্র সংগঠন দায়ী থাকবে না।

এছাড়া ১৮ মার্চ ২০২৫ইং সূত্র নং ২০.১১.০০০০.২১১.০৮.০০১.২৫-৫৪; দ্বারা একটি পত্র জারি করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সকল অফিস প্রাঙ্গনে ইফতার পার্টি করা যাবে না মর্মে যে আদেশ দেওয়া হয়েছে তা ৯৮ পার্সেন্ট মুসলমানদের দেশে বেআইনি উল্লেখ করে তা বাতিল করার জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শ্রমিক দলের বিপ্লবী সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভুইয়া প্রমূখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন