চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ মার্চ) বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে এলাকার সুধীজনদের অংশগ্রহণে আলোচনা সভা, শিক্ষা উপকরণ বিতরণ, দোয়া ও অতিথিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভালো ফলাফলের মাধ্যমে নিজেকে গড়ে তোলা ও বিদ্যালয়ের সম্মান অক্ষুন্ন রাখার জন্য মানসম্মত পড়ালেখার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জনের জন্য বিভিন্ন উপদেশমূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ।
উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম মোল্লার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ আব্দুল কাদির এর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু তাহের খোকন, ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি কবির হোসেন রনি, যুব বিষয়ক সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান পাটওয়ারী।
এছাড়াও শাহমাহমুদপুর ইউনিয়নের লোধেরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আকতার হোসেন মিজি, উক্ত বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সাবেক সদস্য মোস্তফা হাজী, বিএনপি নেতা বাচ্চু হাজী, হাজীগঞ্জ উপজেলা মৎসজীবী দল নেতা বিল্লাল হোসেন, মহামায়া কেয়ার কম্পিউটার সেন্টার এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মুকবুল হোসেন, মহামায়া ক্রিয়েটিভ কম্পিউটার এর স্বত্বাধীকারী আব্দুল কাদির, শিক্ষানুরাগী আকতার পাটওয়ারী সহ বিভিন্ন পর্যায়ের সুধীজন, অভিভাবক ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা শেষে অতিথিবৃন্দ পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।
দোয়া মোনাজাত পরিচালনা করেন উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল কাদির।
এবছর উক্ত বিদ্যালয় থেকে ৭৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করবে।
অবশেষে অতিথিবৃন্দ ও এলাকার সুধীজনদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

মাসুদ হোসেন