প্রকাশের সময়: রবিবার, ২৩ মার্চ, ২০২৫ । ১১:৩২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সংস্কার করে দ্রুত একটি নির্বাচনের জন্য দাবি জানাচ্ছি : জয়নাল আবেদীন

নিজস্ব প্রতিনিধি
হাজীগঞ্জ উপজেলার ৭নং পশ্চিম বড়কুল ইউনিয়নে ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ মার্চ) পশ্চিম বড়কুল ইউনিয়নের রামচন্দ্রপুর কাছিমিয়া ফাজিল মাদ্রাসায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ৭নং পশ্চিম বড়কুল ইউনিয়ন শাখা।
আলোচনা সভা ও ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জননেতা শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন।
তিনি তার বক্তব্যে বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেটি সুন্দরভাবে গড়ে তোলা আমাদেরই দায়িত্ব। রমজানের তাৎপর্য নিজেদের মধ্যে ধারণ করে সুন্দর সমাজ ও সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। সমাজের সকলকে সাথে নিয়ে এবং সকল রাজনৈতিক কি মতভেদ দূর করে দেশের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
আমরা সবাই মিলে আন্দোলন করে যেই ফ্যাসিবাদ দূর করেছি, সেই ফ্যাসিবাদ আর যেন আমাদের সমাজে তৈরি না হয়। সেটি নিশ্চিত করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। রাষ্ট্রে যেসব সমস্যাগুলোর কারণে বারবার স্বৈরাচার ও ফ্যাসিবাদের সৃষ্টি হয়। সেগুলো সংস্কার করতে হবে। যেন দুর্নীতিবাজ ও সন্ত্রাসরা জনপ্রতিনিধি হতে না পারে সেগুলো আমাদেরকে নিশ্চিত করতে হবে। সকল কিছু সংস্কার করে দ্রুত একটি নির্বাচনের জন্য আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ৭নং পশ্চিম বড়কুল ইউনিয়নের সভাপতি মুফতি মোহাম্মদ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৭নং পশ্চিম বড়কুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন হেলাল, রামচন্দ্রপুর কাছিমিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা শামছুদ্দিন, হাজীগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলনের প্রচার ও দাওয়াহ সম্পাদক মোহাম্মদ কামাল গাজী, উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মোহাম্মদ ইমরান মাজহারী।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন