চাঁদপুরের শাহরাস্তির বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা ও অভিভাবক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ, ডিসি, রাঙ্গামাটি মহোদয়ের অব্যাহত দিকনির্দেশনা ও সহযোগিতায় বিদ্যালয়টি তার গৌরবময় পথচলা অব্যাহত রেখেছে।
মহোদয়ের সদয় আমন্ত্রণে বিদ্যালয়ের নবাগত অধ্যক্ষ মোঃ ওসমান গনি ও সহকারী শিক্ষকদ্বয় রাঙ্গামাটি সফর করে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এই সৌজন্য সাক্ষাতে ডিসি মহোদয় বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য বিশদভাবে নবাগত অধ্যক্ষ মহোদয়ের নিকট ব্যক্ত করেন।
একইসঙ্গে, তিনি বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। বিদ্যালয়টিকে দেশব্যাপী একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করতে তাঁর প্রদত্ত মূল্যবান পরামর্শ নিঃসন্দেহে আমাদের জন্য দিকনির্দেশক হিসেবে কাজ করবে।
এছাড়াও, বিদ্যালয়ের সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার জন্য সম্মানিত প্রতিষ্ঠাতা মহোদয় বিদ্যালয়ের বর্তমান সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জনাব নিগার সুলতানা, সহ-সভাপতি ও সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার, বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, শুভাকাঙ্ক্ষী ও বিদায়ী ম্যানেজিং কমিটির সকল সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
প্রতিষ্ঠাতা মহোদয়ের আন্তরিক সহযোগিতা, দিকনির্দেশনা ও অকুণ্ঠ সমর্থনের জন্য বিয়াম ল্যাবরেটরি স্কুল, শাহরাস্তি পরিবার গভীরভাবে কৃতজ্ঞ।
বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে ও ভবিষ্যৎ উন্নয়নে তাঁর এই অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

মোঃ মাসুদ রানা