প্রকাশের সময়: শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২ । ৩:০৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে দুই শিশুর করুণ মৃত্যু

অনলাইন ডেস্ক

সাইফুল ইসলাম সিফাত : চাঁদপুরের হাজীগঞ্জে দুই শিশুর করুণ মৃত্যুর খবর পাওয়া গেছে।

শনিবার (২৯ জানুয়ারী) সকালে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের মাড়ামুড়া মধ্যপাড়া মজুমদার বাড়ীর ইয়াছিন মিয়ার দেড় বছরের ছেলে শিশু ইয়ামিন (১৮ মাস) বাড়ির পুকুরে পানিতে ডুবে মৃত্যুবরণ করে। একই দিন সকাল ১০ টার দিকে মজুমদার বাড়ীর পুকুরে শিশু ইয়ামিনের লাশ ভেসে উঠে। শিশুটিকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে।

এ ঘটনায় হাজীগঞ্জ থানায় অপমৃত্যুর ডায়েরী শেষে পরিবারের কাছে শিশুর লাশ হস্তান্তর করা হয়।

এদিকে উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের বেলঘর গ্রামের তিন মাসের শিশু ইসমাইল হোসেন নিওমোনিয়া জনিত রোগে মৃত্যু হয়েছে।

হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মহসিন জানান, পারিবারিক কলহের কারনে শিশুটির যত্নহীন, অপুষ্টি ও চিকিৎসার অভাবে শিশুটির মৃত্যুর প্রাথমিক কারন বলে ধারনা করা হয়।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ দুই শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন