প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ । ১:৩২ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় বিদ্যুৎ কেড়ে নিল দুই ভাইয়ের প্রা ণ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া
চাঁদপুরের কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার (২৪ শে মার্চ ) সন্ধ্যায় কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের শাসনখোলা গ্রামে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল হাসানাত বকাউল (৩৫) ও খোরশেদ আলম বকাউল  (৫০) ওই এলাকার কবির হোসেন বকাউলের ছেলে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, দুই ভাই বাড়ির পাশে  সেচ পাম্প (সেলু মেশিন) দিয়ে ধান খেতে পানি দিতে গিয়ে বৈদ্যুতিক তারে বিদ্যুৎপৃষ্ট গুরুতর আহত হয়।  মুমূর্ষ  অবস্থায় তাদেরকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আসলে কর্তব্যরত চিকিৎসক আবুল হাসানাত ও খোরশেদ আলমকে মৃত ঘোষণা করেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যুর খবরটি আমারা পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে ।
নিহতদের পরিবার পক্ষ থেকে অভিযোগ করলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন