প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ । ৮:৫২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জামায়াতের সাবেক জেলা আমীরের ইন্তেকালে ইসলামী আন্দোলনের শোক

প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সাবেক আমীর বর্ষীয়ান রাজনীতিবিদ এইচ এম আহমদ উল্লাহর ইন্তেকালে গভীর শোকপ্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান ও সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানী।
শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, মরহুম এইচ এম আহমদ উল্লাহ মিয়া দীনের একজন দায়ী ছিলেন। ছিলেন অমায়িক ব্যবহারের অধিকারী। সদা হাস্যৌজ্জল ও একাধিক গুণের অধিকারী দীনের এ অগ্রসৈনিকের ইন্তেকালে জাতি একজন দীনের নিবেদিতপ্রাণকে হারালো। যা সহজে পূরণ হবার নয়।
নেতৃদ্বয় মরহুমের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে কায়মনোবাক্যে দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন