প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ । ৮:৫৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় আশ্রাফপুর বিএনপি ও সহযোগী সংগঠনের ইফতার মাহফিল

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ ৩১ তফা বাস্তবায়নের লক্ষ্যে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড.আনম এহসানুল হক মিলন ও কেন্দ্রীয় মহিলা বিএনপির সহ-সভাপতি নাজমুন নাহার বেবীর পক্ষ থেকে কচুয়ায় উপজেলার আশ্রাফপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ওই ইউনিয়নের জগতপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি হোসেন ইমাম মুন্সীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রইজ উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ওলামা দলের সদস্য সচিব ও কচুয়ার কৃতি সন্তান মোঃ আবুল কালাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সমন্বয়ক শাহজালাল প্রধান জালাল, উপজেলা বিএনপির উত্তর সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ মিয়াজী, দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুবাস, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম,পৌর বিএনপির সভাপতি মোঃ বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কমিশনার,বিএনপির নেতা আব্দুল ওয়াদুদ মজুমদার, ইসহাক মুন্সী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম,উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা নুরু আহমেদ আজাদ, বিএনপি নেতা ও সহকারী অধ্যাপক ন‌ওশের আলম, কেন্দ্রীয় আইন ছাত্র ফোরামের আহ্বায়ক এমএ ফয়েজ,উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ মনির হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, প্রচার সম্পাদক গাজী রুবেল হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ,উপজেলার স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফাজ্জল হোসেন প্রধান, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ আলম মোল্লা, পৌর ওলামা দলের সভাপতি শাহ জালাল,জামায়াতে ইসলামের ইউনিয়নের সাবেক আমির মারুফ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম প্রমুখ। এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কচুয়া উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা নুর আহমেদ আজাদ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন