ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান বলেছেন, স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছরেও জনতার ইচ্ছের প্রতিফলন ঘটেনি। সাম্য প্রতিষ্ঠা হয়নি। মানবিক মর্যাদা শুন্যের কোটায়। সমাজের কোনো স্তরেই ন্যায়বিচার নেই। দীর্ঘ ৫৪ বছরে শাসকগোষ্ঠী জনতার সাধীনতকে গলা টিপে হত্যা করেছে। শাসকদক ক্ষমতায় থেকে রাতারাতি আঙুল ফুলে কলাগাছ বনলেও কৃষক শ্রমিক মেহনতি মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।
ছাত্ররা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে স্বাধীনতা আনলেও শিক্ষাঙ্গনগুলো আজও দলীয় ক্যাডারদের দখলমুক্ত হয়নি। বৈষম্য আজ সমাজের সর্বস্তরে বিস্তারলাভ করেছে। আমরা ২৪-এর নতুন বাংলায় আর কোনো বৈষম্য দেখতে চাই না। ফ্যাসিজমের কবর রচিত হোক এটাই হোক স্বাধীনতা দিবসের অঙ্গীকার।
প্রধান অতিথি আরও বলেন, ফিলিস্তিন ও গাজায় বছরের পর বছর ধরে যে অমানবিক নির্মমতা চলছে তা মানবতার জন্য এক কলঙ্কময় অধ্যায়। বিগত কয়েকদিনে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে যার বেশিরভাগই শিশু ও নারী। এই দৃশ্য সহ্য করা যায় না। অবিলম্বে এ নারকীয় হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ওআইসি ও আরবলীগসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

আজ বুধবার বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৩নং হানারচর ইউনিয়ন শাখার উদ্যোগে স্থানীয় ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন সম্মেলন ও গণইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
শাখা সভাপতি হাফেজ মনির হোসেন বকাউলের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ মাইনুদ্দীন দেওয়ানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, সদর উপজেলা সভাপতি ডা. বেলাল হোসাইন, সদর যুবনেতা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান, সাইদুল ইসলাম সাদ্দাম, মাওলানা ফরিদুদ্দিন নেয়ামত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুহাম্মদ তাজুল শেখ, মুহাম্মদ শফিকুল ইসলামসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নিজস্ব প্রতিনিধি