প্রকাশের সময়: বুধবার, ২৬ মার্চ, ২০২৫ । ৯:০৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের ইফতার মাহফিল

মনিরুল ইসলাম মনির
চাঁদপুরের মতলব উত্তরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি এবং সাবেক ছাত্রদল নেতা মরহুম রাশেদুজ্জামান সবুজের আত্মার মাগফেরাত কামনায় ১০নং ফতেপুর পূর্ব ইউনিয়নের ১ ও ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের কারা নির্যাতিত, অসুস্থ্য নেতা কর্মীদের সুস্থ্যতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) উপজেলার লুধুয়া হাইস্কুল এন্ড কলেজ মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল পাটোয়ারীর সভাপতিত্বে ও ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গণি তপাদারের সঞ্চালনায়  বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক সরকার হান্নান, সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, উপজেলা বিএনপির সহ সভাপতি জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু,  উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিসুর রহমান, ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, বিএনপি নেতা বোরহান।
বক্তারা বলেন, বিএনপি জনগণের দল, মেহনতী মানুষের দল। বিএনপিকে নিয়ে যতই ষড়যন্ত্র করুন না কেন, কোন লাভ নেই। আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে সারাদেশে বিএনপি ঐক্যবদ্ধ। বিএনপির বড় শক্তি হল জনগণ। তাই চাইলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে সফল হওয়া যাবে না। তিনি আরো বলেন, চাঁদপুর-২ আসনে আমরা আলহাজ্ব ড. জালাল উদ্দিনের নেতৃত্বে এগিয়ে যাচ্ছি। যেকোন ষড়যন্ত্র জনগণকে সাথে নিয়ে কঠোর ভাবে দমন করা হবে।
ইফতার মাহফিলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন