প্রকাশের সময়: বুধবার, ২৬ মার্চ, ২০২৫ । ৯:৩০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের ইফতার ও দোয়ার মাহফিল

এস. এম ইকবাল
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৬ মার্চ) বিকেলে পৌর এলাকার বাসস্ট্যান্ডে আরাফাত চাইনিজ রেস্টুরেন্টে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উপজেলা শাখার আহবায়ক আবুল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সাংস্কৃতিক দলের সভাপতি আমিনুল ইসলাম নয়ন।
সাংস্কৃতিক দলের উপজেলা শাখার সদস্য সচিব নজির আলী  খান’র সঞ্চালনায়  বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, ফরিদগঞ্জ পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক আমিন মিজি, ৬নং ইউনিয়ন ছাত্রদল নেতা মারুফ সর্দার, উপজেলা সাংস্কৃতিক দলের সদস্য জুয়েল পাটওয়ারী, মুসা গাজী, ছিদ্দিকুর রহমান, মোক্তার মিজি, আজিজ খান, মামুনুর রহমান সুমন।
এ সময় বক্তারা বলেন, স্বৈরাচার আওয়ামীলীগ ১৭ বছর দেশটাকে কারাগারে পরিনত করেছে। দেশ নায়ক তারেক রহমানের যোগ্য নেতৃত্বে ও ছাত্র জনতার আন্দোলনের মধ্যদিয়ে ফ্যাসিস্ট হাসিনা পেছনের দরজা দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যায়।
তারা আরো বলেন, দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবে রুপ দিতে এবং দেশের বিশৃঙ্খল পরিস্থিতি স্থিতিশীলতা আনতে খুব শীগ্রই নির্বাচন দিতে হবে।
আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাও ওয়ালি উল্লাহ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন