প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫ । ১০:২৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে ইফতার মাহফিল

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ ৩১ তফা বাস্তবায়নে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড.আনম এহসানুল হক মিলন ও কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবীর পক্ষ থেকে কচুয়া উপজেলা ও পৌর বিএনপি সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার কচুয়া হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের মাঠে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সমন্বয়কারী শাহজালাল প্রধান জালালের সভাপতিত্বে ও উপজেলা উত্তর বিএনপির সাধারণ সম্পাদক মো.ইউসুফ মিয়াজীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,কেন্দ্রীয় ওলামা দলের সদস্য সচিব ও কচুয়ার কৃতি সন্তান মোঃ আবুল হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন,সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম ফারুকী, উপজেলা বিএনপির সহসভাপতি আমিনুল ইসলাম মালেক,দক্ষিন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুবাস,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম মৃধা,সারফিন হোসাইন,পৌর বিএনপির সভাপতি মোঃ বিল্লাল হোসেন,সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কমিশনার, বিএনপি নেতা ও সহকারী অধ্যাপক ন‌ওশের আলম,তরিকুল ইসলাম,উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালাম শান্ত,সাধারন সম্পাদক হাবিব উন নবী সুমন,সাংগঠনিক সম্পাদক মো.শাহিন পাটওয়ারী,উপজেলা ওলামা দলের সভাপতি মো.কবির হোসেন,সাধারণ সম্পাদক মাওলানা নুরু আহমেদ আজাদ,কেন্দ্রীয় আইন ছাত্র ফোরামের আহ্বায়ক এমএ ফয়েজ,উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ মনির হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ,সাধারন সম্পাদক মো.সাইফুল ইসলাম পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান জুয়েল,উপজেলার স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফাজ্জল হোসেন প্রধান, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ আলম মোল্লা, পৌর ছাত্রদলের সভাপতি শরীফুল ইসলাম জাহিদ,সাধারন সম্পাদক মহিন খান প্রমুখ। এসময় উপজেলা,পৌর ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কচুয়া উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা নুর আহমেদ আজাদ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন