প্রকাশের সময়: শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২ । ৩:৪১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রকৌশলী মাহবুব-ই-রাব্বানী লেলিন সরকারের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

অনলাইন ডেস্ক

মতলব উত্তর ব্যুরো : ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্নআয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভার প্রকৌশলী মাহবুব-ই-রাব্বানী লেলিন সরকার।

শনিবার সকালে ছেঙ্গারচর বোর্ড স্কুল সংলগ্ন মার্কেট প্রাঙ্গণে প্রকৌশলী মাহবুব-ই-রাব্বানী লেলিন সরকারের অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, প্রকৌশলী মাহবুব-ই-রাব্বানী লেলিন সরকার, কাউন্সিলর বোরহান উদ্দিন প্রধান, সমাজ সেবক আলাউদ্দিন প্রধান, আমিনুল হক বেপারী, মাহবুব আলম বাবু, আনিসুল রহমান, মাহবুবুর হক সরকার, ফারুক প্রধান’সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে প্রকৌশলী মাহবুব-ই-রাব্বানী লেলিন সরকার বলেন, আমি আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমি এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন