কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের বাইছারা গ্রামের কৃতি সন্তান ও কুয়েত প্রবাসী শরিফুল ইসলাম সরকারের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এলাকার অসহায় দরিদ্র ও গরিবদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে প্রতিবছরের ন্যায় এবারও তার নিজ বাড়িতে ৭শত পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেন বিশিষ্ট সমাজসেবক ও প্রবাসী শরিফুল ইসলাম সরকারের বাবা আলহাজ্ব হাবিবুর রহমান সরকার। এ সময় সমাজসেবক কামাল হোসেন সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঈদ উপহার পেয়ে অসহায় জুলেখা খাতুন বলেন, প্রতিবছর ন্যায় এবারও প্রবাসী শরিফুল ইসলাম সরকার আমাদের মাঝে শাড়ি কাপড়,লুঙ্গি, পাঞ্জাবি ও নগদ অর্থ বিতরণ করেন। এলাকার কোন অসহায় গরিব মানুষ বিপদে পড়লে সব সময় তিনি পাশে থেকে সার্বিক সহযোগিতা করেন ।
মহান আল্লাহতালার কাছে প্রবাসী শরিফুল ইসলাম সরকারের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেনো উনাকে সবসময় সুস্থ রাখে।
শরিফুল ইসলাম সরকার জানান, ২০১০ সাল থেকে আমার কষ্টের উপার্জন ব্যক্তিগত অর্থায়নে দলমত নির্বিশেষে এলাকার সকল অসহায় গরিব মানুষদের মাঝে বিভিন্ন উৎসব ও দুর্যোগ আসলে তাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করে আসছি ।
এত করে তাদের মুখে হাসি দেখে নিজের কাছে আনন্দ লাগে। আমি প্রতিবছর ন্যায় এই বছরও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায়,গরিব ৭শত পরিবারের মাঝে শাড়ি কাপড়, লুঙ্গি , পাঞ্জাবি ও নগদ অর্থ বিতরণ করতে সক্ষম হয়েছি। ইনশাল্লাহ তাদের পাশে আমি সবসময় আমি থাকবো।

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া