সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ ৩১ তফা বাস্তবায়নে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড.আনম এহসানুল হক মিলন ও কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবীর পক্ষ থেকে কচুয়া পৌরসভার করইশ উত্তর বিএনপির সমর্থক গোষ্ঠীর আয়োজনে চাঁদপুর জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি ও কচুয়া পৌরসভার সভাপতি সহকারী অধ্যাপক এএফএম নশির আলম মিয়া নওশেরের সার্বিক সহযোগীতায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার করইশ উত্তর পাড়া নশির আলমের নিজ বাড়িতে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম ফারুকী, উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম মালেক,দক্ষিন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুবাস,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কমিশনার,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম,পালাখাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কচুয়া উপজেলা জিয়া পরিবারের সভাপতি মো.ফজলুল হক,কড়ইয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো.মজিবুর রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি সেলিম মাস্টার,সাধারন সম্পাদক মানিক মিয়া, পৌর ছাত্রদল নেতা রবিউল ইসলাম চৌধুরী, শরীফ মৃধা।
এসময় উপজেলা,পৌর ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া