প্রকাশের সময়: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫ । ১০:২৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

৫ হাজার পরিবারের মাঝে চাঁদপুর খাদিজা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিনিধি

খাদিজা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ও জিএম বাংলা লিমিটেডের অর্থায়নে চাঁদপুরে ৫ হাজার অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ও মাদ্রাসার এতিম শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়েছে।

শুক্রবার সদর উপজেলার কল্যানপুর ইউনিয়নের কল্যানদী গ্রামের খাদিজা মহলে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

এসময় চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন ইউনিয়নের সকল শ্রেনীর পেশাজীবীদের মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি কাপড়, লুঙ্গী, থ্রিপিস, পাঞ্জাবী তুলে দেয়া হয়।

ঈদ উপহার কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন, খাদিজা ফাউন্ডেশনের চেয়ারম্যান খাদিজা বেগম, খাদিজা ফাউন্ডেশনের মহাসচিব মাই টিভির সিনিয়র ক্রাইম রিপোর্টার , জিএম বাংলা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জিএম মজিব , জিএম বাংলা লিমিটেডের ডেপুটি ম্যানিজিং ডিরেক্টর শাকিলা জাহান সেতু সহ কোম্পানীর সকল পরিচালকবৃন্দ।

জিএম বাংলা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জিএম মজিব বলেন, আত্ম মানবতার সেবায় দেশ ও জাতির কল্যাণে খাদিজা ফাউন্ডেশন প্রতি বছরের ন্যায় এ বছরও সকল শ্রেণীর পেশাজীবীদের মুখের হাসি ফুটানোর জন্য ঈদে শাড়ি কাপড়, লুঙ্গী, থ্রিপিস, পাঞ্জাবী বিতরণ করা হয়েছে।

এদিকে হাজার হাজার মহিলা পুরুষ ভোর হওয়ার সাথে সাথেই সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে থেকে সুশৃংখলভাবে ঈদ উপহার গ্রহন করেন।
এছাড়া বেশ কয়েকটি মাদ্রাসা এতিম শিশুদের মাঝে নতুন পায়জামা পাঞ্জাবি ও লুঙ্গি বিতরণ করেন জিএম বাংলা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মাই টিভির ক্রাইম রিপোর্টার জিএম মজিব ও তার পরিবারের স্বজনরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন