প্রকাশের সময়: শনিবার, ২৯ মার্চ, ২০২৫ । ৮:৫২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে : বক্তারা

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুরে ছাত্র জমিয়তের রমজানের তাৎপর্য ও গুরুত্ব শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাবের দ্বিতীয় তলায় এলিট চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে ইফতার মাহফিল ও আলোচনা আয়োজন করেন চাঁদপুর জেলা ছাত্র জমিয়ত।
আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম।
তিনি বলেন, পবিত্র রমজান মাস, মুমিনের তাকওয়া ও পূন্য অর্জনের পূন্যময় মাস। রমজান আল্লাহ তায়ালা-এর কাছে খুবই প্রিয়। শুধু রমজানেই নয়; একজন সফল মুমিনের জন্য তাকওয়াপূর্ণ জীবন সর্বদাই জরুরি। আল্লাহ তায়লার ভয় হৃদয়ে না থাকলে প্রবৃত্তির গোলাম হতে হয়। প্রবৃত্তির অনুসরণ করতে হয়। তাকওয়া বান্দার হক নষ্ট করা থেকেও বিরত করে। অন্যায়,অশ্লীলতা,পঙ্কিলতা,
অপকর্ম,পাপাচার, চুরি, ডাকাতি, রাহাজানি ইত্যাদি সকল প্রকারের গুনাহ থেকে বাঁচিয়ে রাখে।
জেলা ছাত্র জমিয়তের সহ সভাপতি আশরাফ শাহীনের সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাউসার আহমাদ। তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাসিনার পতন হলেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। হাজার হাজার ছাত্র-জনতা জীবনবাজি রেখে ফ্যাসিবাদকে দেশত্যাগে বাধ্য করেছে।
অতএব অতিদ্রুত সময়ে জুলাই আগস্টের গণহত্যার বিচার করতে হবে এবং আমরা যদি সুদৃঢ় ঐক্য গড়ে তুলতে পারি তাহলে যেকোনো ষড়যন্ত্রকে আমরা মোকাবিলা করতে পারবো।জুলাই- আগষ্টের অভ্যুত্থান কোনো একক সংগঠনের কোনো ক্রেডিট নয় বরং তা হয়েছিলো জাতীয় ঐক্য ও সংহতির মাধ্যমে। তাই ঐক্যের বিকল্প নেই।
সভাপতির বক্তব্যে আশরাফ শাহীন বলেন, চাঁদপুর জেলা আমাদের প্রিয় মাতৃভূমি, চাঁদপুর নিয়ে নতুন করে কোন প্রকার ষড়যন্ত্র ছাত্র-সমাজ মেনে নিবেনা। কঠোর হস্তে প্রতিরোধ করবে। যদি তারুণ্যের এই শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারি আমরা তাহলে আগামীর বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষে পৌঁছবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা ওমর ফারুক বাদশাহ, জেলা জমিয়তের প্রচার সম্পাদক মুফতি আরিফ বিল্লাহ কাসেমী, জেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা মঈনুদ্দিন মানিক, জেলা যুব জমিয়তের সদস্য সচিব মাওলানা মাজহারুল ইসলাম।
বন্ধু প্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক কেএম মাসউদুর রহমান, ইসলামী ছাত্র মজলিসের চাঁদপুর জেলা বাইতুল মাল সম্পাদক মোঃ রফিউর রহমান, ছাত্র অধিকার পরিষদ চাঁদপুর জেলার খলিলুর রহমান, আস সুন্নাহ ফাউন্ডেশন ফয়সাল আহমাদ।
সর্বশেষ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শরিফুল ইসলামের দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রোগ্রাম সমাপ্ত হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন