প্রকাশের সময়: শনিবার, ২৯ মার্চ, ২০২৫ । ৯:২৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

যাদের জনসমর্থন নেই, তারাই ভোট নিয়ে ষড়যন্ত্র করছে : এনামুল হক বাদল

মোজাম্মেল প্রধান হাসিব

মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল বলেছেন, যাদের জনসমর্থন নেই, ভোট হলে ভালো ফলাফল করতে পারবে না, তারাই ভোট নিয়ে ষড়যন্ত্র করছে।

তিনি আরও বলেন, অতীতের মতো আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো অবস্থায় পতিত স্বৈরাচারকে আমরা দেশের মাটিতে জায়গা দিতে চাই না। আমাদেরকে বেশি বেশি ধৈর্য ধারণ, দায়িত্বশীল এবং উদার হতে হবে। সর্বদা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্ব এবং নির্দেশনা মেনে চলতে হবে।

আমাদের কোনো নেতা-কর্মী সাধারণ মানুষের বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে না। আপনারা কেউ দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, মাস্তানি, সন্ত্রাসের সঙ্গে জড়াবেন না। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই।

শনিবার (২৯ মার্চ) বিকালে রসুলপুর পূর্ব পাড়া বালুর মাঠে নারায়ণপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

নারায়ণপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন মুন্সির সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. সুমন বকাউলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রধান (ভিপি জাকির), উপজেলা কৃষক দলের সভাপতি মো. হানিফ পাটোয়ারী, মতলব পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল হক জহির, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাছির উদ্দীন মিয়াজী, উপজেলা বিএনপির সদস্য জিয়াউল মোস্তফা তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ডাক্তার আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আশিকুর রহমান বাবু প্রমুখ।

আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।

এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন