শাহরাস্তি ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের আয়োজনে এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৯শে মার্চ, ২০২৫ ইং তারিখে শাহরাস্তির একটি অভিজাত রেস্টুরেন্টে এ মহতী অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী ব্যক্তিবর্গসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ ইমরান হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার পিপিএম বার।
এছাড়াও উপস্থিত ছিলেন শাহরাস্তি ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সম্মানিত উপদেষ্টা প্রকৌশলী মুজিবুর রহমান রাজিব, পৃষ্ঠপোষক জাহিদুল ইসলাম দিপু।অতীতের মধ্যে আরো উপস্থিত ছিলেন, শাহরাস্তি পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজি, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর মোঃ মোস্তফা কামাল, শাহরাস্তি ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী মোঃ নিজাম উল হায়দার, সহ-সভাপতি প্রকৌশলী এবিএম পলাশ, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মুনসুর আহমেদ, শাহরাস্তি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ আজগর হোসেন মিয়াজি, শাহরাস্তি পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আলী আজগর মিয়াজি, শাহরাস্তি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, শাহরাস্তি পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মাজহারুল ইসলাম জুয়েল, শাহরাস্তি পৌরসভা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোঃ আক্তার হোসেন শিহাবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা রমজানের তাৎপর্য এবং ভ্রাতৃত্ববোধের উপর গুরুত্বারোপ করেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করা হয়।
পরিশেষে, আগত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।
শাহরাস্তি ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজিত এ মহতী উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়।

মেঃ মাসুদ রানা