শাহরাস্তিতে ঈদের নামাজ পড়ানোর পূর্বে হাফেজ মোঃ জাবেদ হোসেন (২২) নামে এক তরুন (ইমাম) মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
নিহতের পরিবারে ঈদ আনন্দ অম্লান হয়ে বইছে শোকের মাতম।
সোমবার ঈদের দিন ভোরে শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউপির গাবতলী রাস্তা কুরকামতা গ্রামের কুসুমের বাড়ির সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিবার, স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, ওইদিন সকালে পরানপুর মিয়াজী বাড়ির নুরুল ইসলামের পুত্র হাফেজ মাওলানা মোঃ জাবেদ হোসেন ঢাকা থেকে বাইক যোগে বাড়ি ফিরছিল। ওই সময় গাবতলী সড়কে রাস্তা পিচ্ছিল ছিল। সেখানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে সংজ্ঞা হারায়।
পরের স্থানীয়রা তাকে উদ্ধার করে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার সূত্রে আরও জানা গেছে, জাবেদ ঢাকায় একটি মাদ্রাসায় লেখাপড়া করত। ১২ বছর পরে দেশে ফিরে মৃত্যুর মুখে পতিত হলো।
স্থানীয়রা তেমন কেউ তাকে চেনে না। মৃত্যুর পূর্বে তার ইচ্ছে ছিল নিজ বাড়ির মসজিদের ইমামতি করার। সেই ইচ্ছে অধরাই থেকে গেল।
সরজমিনে গিয়ে দেখা যায় পরিবারের মাঝে ঈদের আনন্দ অম্লান হয়ে বইছে শোকের মাতম।

মোঃ মাসুদ রানা