প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫ । ১২:২৯ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ছিঁচকে চোরের উপদ্রব, ৩ দোকানে চুরি

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে ঈদের দ্বিতীয় দিন ছিঁচকে চোরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় ৩ দোকানে  চুরি সংগঠিত হয়েছে।
উপজেলার টামটা দক্ষিণ ইউপির ৯ নং ওয়ার্ডের এই চুরির ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকানি ও স্থানীয়রা জানায়, ওই রাতে সে এলাকায় একদল ছিঁচকেচোর ৩ টি দোকানে চুরি সংগঠিত করে।
প্রথমে ওই ইউপির টামটা সর্দার বাড়ির বিল্লাল হোসেনের দোকান থেকে সিগারেট সহ নগদ ৪ হাজার টাকা,টামটা দাখিল মাদ্রাসা সংলগ্ন জসিমের দোকান থেকে প্রয়োজনীয় মালামাল ও নগদ ১৪শ’ টাকা, একই এলাকার মুহাম্মদ সোলায়মানের মুদি দোকান থেকে সিগারেট, মুদিমাল ও নগদ ৪ হাজার  টাকা হাতিয়ে নেয়।
ক্ষতিগ্রস্ত দোকানিরা সংশ্লিষ্ট প্রশাসনের নিকট প্রতিকার কামনা করেছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন